"মানুষের মধ্যে সর্বোত্তম হল যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।" - নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

প্রতিষ্ঠানের পরিচয়

আমাদের সম্পর্কে

মানারাহ ফাউন্ডেশন (Manarah Foundation) একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা এবং একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।

২০২০ সালে লেখক, ধর্ম-রাজনীতি বিশ্লেষক মোঃ তোফায়েল ইসলাম-এর হাত ধরে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি হিসেবে প্রত্যক্ষভাবে এর সকল কার্যক্রম পরিচালনা করছেন। মানারাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এই প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর: ৩৩০৯/২০২৫।

নীতি ও আদর্শ

পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই মানারাহ ফাউন্ডেশনের মূল আদর্শ।

আদর্শিক ভিত্তি ও ধর্মীয় নীতিমালা

  • কুরআন ও সুন্নাহর অনুসরণ
  • সালাফে সালিহীনের পথ
  • উম্মাহর ঐক্য
  • উদারতা ও সহনশীলতা

সেবামূলক ও মানবিক দৃষ্টিভঙ্গি

  • নিষ্কলুষ সেবা
  • সৃষ্টির সেবা
  • মূল্যবোধের জাগরণ

আমানতদারিতা ও স্বচ্ছতা

  • আমানত রক্ষা
  • হিসাবের স্বচ্ছতা
  • নিরীক্ষণ ব্যবস্থা

প্রাতিষ্ঠানিক সততা ও পেশাদারিত্ব

  • শূন্য সহনশীলতা (Zero Tolerance)
  • পেশাদারিত্ব ও মানোন্নয়ন
  • রাজনৈতিক নিরপেক্ষতা

টেকসই উন্নয়ন ও অগ্রাধিকার

  • অগ্রাধিকারমূলক সেবা
  • স্থায়ী দারিদ্র্য বিমোচন

লক্ষ্য-উদ্দেশ্য

শিক্ষা লক্ষ্য ও উদ্দেশ্য

  • 1বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার: পবিত্র কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া।
  • 2যোগ্য দা'য়ী ও আলোচক তৈরি: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য দক্ষ, প্রাজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ চিন্তার ইসলামী আলোচক ও দা‘য়ী গড়ে তোলা।
  • 3যুগোপযোগী গবেষণা ও প্রতিষ্ঠান: কুরআন-সুন্নাহভিত্তিক যুগোপযোগী শিক্ষা গবেষণাকেন্দ্র স্থাপন এবং মানসম্মত পাঠক্রম প্রণয়নের মাধ্যমে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করা।
  • 4সমন্বিত শিক্ষা ব্যবস্থা: মানারাহ ফাউন্ডেশনের মূল চেতনাকে ধারণ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শিক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা।
  • 5কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান: 'মানারাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট'-এর মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করে ২০৩০ সাল নাগাদ প্রতি বছর বিপুল সংখ্যক বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  • 6নারীদের স্বাবলম্বীকরণ: অসহায় ও দরিদ্র নারীদের সেলাইসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
  • 7মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সহায়ক কার্যক্রম পরিচালনা।
  • 8প্রতিযোগিতা ও মেধা অন্বেষণ: শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি এবং নানা সামাজিক ও জীবনমুখী বিষয়ের ওপর নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা।

আয়-ব্যয়ের নীতিমালা

আয়ের উৎসসমূহ

  • 1সাধারণ দান ও সাদাকাহ: দেশি ও বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সাধারণ অনুদান।
  • 2যাকাত ও ফিতরা: যাকাতের অর্থ সম্পূর্ণ আলাদাভাবে গ্রহণ ও কেবল শরীয়াহ সম্মত খাতে ব্যয় করা।
  • 3সদকায়ে জারিয়াহ: স্থায়ী প্রকল্প যেমন—টিউবওয়েল স্থাপন, এতিম প্রতিপালন বা মসজিদ নির্মাণে বিশেষ অনুদান।
  • 4প্রাতিষ্ঠানিক আয় (Income Generation): প্রতিষ্ঠানের স্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করতে নিজস্ব প্রজেক্ট থেকে অর্জিত লভ্যাংশ।
  • 5সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান: সরকার বা কোনো অনুমোদিত দাতা সংস্থা থেকে প্রাপ্ত প্রকল্প ভিত্তিক সহায়তা।

আমাদের সকল আয়-ব্যয়ের হিসাব সরকার নির্ধারিত নিয়ম এবং ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী পরিচালিত হয়।