Cash Waqf
(স্থায়ী ওয়াকফ)
মানারাহ ফাউন্ডেশনের ওয়াকফ তহবিলে আপনার দেওয়া টাকা বা সম্পদ একটি 'স্থায়ী নেক আমল'। কারণ, আমরা মূল সম্পদটি খরচ না করে তা দিয়ে স্থায়ী প্রকল্প পরিচালনা করি, যার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যোগ হতে থাকবে।
"আপনার দান কখনো শেষ হবে না"
মানারাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে আর্তমানবতার সেবা এবং দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে আসছি। তবে প্রতিষ্ঠানের কার্যক্রমকে ভবিষ্যতে একটি 'স্বনির্ভর ও স্থায়ী কাঠামোর' ওপর দাঁড় করানো এখন সময়ের দাবি। এই লক্ষ্যেই আমি 'মানারাহ স্থায়ী ওয়াকফ তহবিল' বা 'Cash Waqf' মডেলটি চালু করছি।
সাধারণত আমরা কোথাও দান করলে সেই টাকাটা একবারেই খরচ হয়ে যায়। কিন্তু এই মডেলে ডোনার যে টাকাটা দেবেন, সেটা ব্যাংক বা ফাউন্ডেশন কখনো খরচ করবে না (একে বলে 'আসল' বা Principal)। এই টাকাটা স্থায়ী আমানত হিসেবে থাকবে এবং এটি শরীয়াহসম্মত ব্যবসায় বিনিয়োগ করা হবে। সেই বিনিয়োগ থেকে যে লাভ (Profit) আসবে, কেবল সেই লাভের টাকা দিয়ে মানুষের সেবা করা হবে।
একটি দৃষ্টান্ত
"আপনার দেওয়া টাকাটা একটা গাছের মতো। গাছটা আমরা কাটব না, কিন্তু এই গাছের ফল আমরা আজীবন গরিবদের খাওয়াব। গাছটা (আপনার টাকা) যতদিন থাকবে, আপনি কবরে শুয়েও সওয়াব পেতে থাকবেন।"
কুরআনের আহ্বান
"তোমরা কখনোই প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু (থেকে (আল্লাহর পথে) ব্যয় করো।"
— (সূরা আল-ইমরান: ৯২)
কুরআনী আদর্শ
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সম্পদকে আখেরাতের পাথেয় বানাতে উৎসাহিত করেছেন। (সূরা আল-কাহাফ: ৪৬)
সাদাকায়ে জারিয়া
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সাদাকায়ে জারিয়া বা স্থায়ী দানের সওয়াব বন্ধ হয় না।
রিপ্লেসমেন্ট গ্যারান্টি
আমানত রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের তাকাফুল ফান্ড বা সুরক্ষা তহবিলের মাধ্যমে মৃত বা হারানো সম্পদ প্রতিস্থাপন করে আপনার ওয়াকফটি জারি রাখবো।
সওয়াবের বিশালতা
আল্লাহ তাআলা দানের সওয়াব বৃদ্ধির উপমা দিয়ে বলেন: শস্যবীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে ১০০ দানা। (সূরা আল-বাকারা: ২৬১)
ওয়াকফ সার্টিফিকেট ও সুবিধা
ইসলামী ব্যাংকসহ বিশ্বের বড় বড় দাতব্য সংস্থা এই 'ক্যাশ ওয়াকফ' মডেল অনুসরণ করে শত বছর ধরে টিকে আছে। মানারাহ ফাউন্ডেশনকে একটি টেকসই ও আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করতে এই তহবিলের কোনো বিকল্প নেই।
আর্থিক স্বাধীনতা
প্রতি মাসে ডোনারদের মেইল বা ফোন করার দুশ্চিন্তা থেকে প্রতিষ্ঠান মুক্তি পাবে। দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানটি নিজের আয়ে নিজেই চলতে পারবে।
সাদাকায়ে জারিয়ার নিশ্চয়তা
ডোনারদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ। তাদের দেওয়া টাকাটি আজীবন সুরক্ষিত থাকবে এবং তা থেকে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে।
ওয়াকফ সার্টিফিকেট
আমরা ১০,০০০ টাকা বা তার বেশি দানকারী দাতাদের একটি বিশেষ 'মানারাহ ওয়াকফ সার্টিফিকেট' প্রদান করব। এটি দাতার জন্য আমানতের দলিল এবং সম্মানের স্মারক হিসেবে কাজ করবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা
এই তহবিলের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং প্রতি বছর এর বিশেষ অডিট রিপোর্ট দাতাদের ও বোর্ডকে প্রদান করা হবে।
আজই আপনার আমানত স্থায়ী করুন
মানারাহ ফাউন্ডেশনের স্থায়ী ওয়াকফ তহবিলে অংশ নিয়ে আপনি শুধু অর্থ দিচ্ছেন না, বরং আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসায় লিপ্ত হচ্ছেন। আপনার পরকালকে সমৃদ্ধ করুন।
সরাসরি যোগাযোগ করুন: ০১৭১৭-৩৫১৬৭৪
